অনলাইন বা অফলাইনে নিজস্ব ব্র্যান্ড নিয়ে কাজ করার স্বপ্ন অনেকেরই থাকে। কিন্তু গোডাউন ভাড়া নেওয়া, ভারী প্যাকিং করা কিংবা বিশাল মূলধন আটকে যাওয়ার ঝামেলার কারণে অনেকেই শুরু করতে পারেন না। আপনার এই পথচলাকে সহজ করতে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান ও Craft Zone BD নিয়ে এসেছে একটি সম্পূর্ণ হ্যাসেল-ফ্রি বিটুবি পার্টনারশিপ মডেল। ঘরে বসে কিংবা চাকরি-পড়াশোনার পাশাপাশি যারা নিজের একটি স্বাধীন ব্র্যান্ড গড়ে তুলতে চান, তাদের জন্যই আমাদের এই আয়োজন।
ওয়্যারহাউস বা গোডাউনের ঝামেলা ছাড়াই সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে আপনার ব্র্যান্ডের নামে কাস্টমারের কাছে পার্সেল ডেলিভারির জন্য কুরিয়ার কোম্পানিকে হ্যান্ডওভার করা হবে।
সাধারণ পাইকারি দাম নয়; আমাদের বৃহৎ প্রোডাকশন এবং এক্সপোর্ট লেভেলের ফেভারিট প্রাইসিংয়ে আপনারা পণ্য সংগ্রহের সুযোগ পাবেন।
ফেসবুক অ্যাডস, সোশ্যাল মিডিয়া এবং ই-কমার্স পরিচালনার ওপর আমাদের দীর্ঘ অভিজ্ঞতা ও কার্যকরী গাইডলাইন শেয়ার করা হবে।
বাজারের চাহিদা অনুযায়ী নতুন ডিজাইন ও কাস্টমাইজড প্রোডাক্ট স্যাম্পল তৈরির ফুল ব্যাকআপ।
কারখানার উৎপাদন প্রক্রিয়া এবং ব্যাকআপ সিস্টেম স্বচক্ষে দেখার সুযোগ।
শুধুমাত্র একটি মোবাইল ফোন বা ল্যাপটপের মাধ্যমে পেজ বা ওয়েবসাইট চালিয়ে বাসা থেকেই পুরো ব্যবসা পরিচালনা করা সম্ভব।
Bangla Craft-এর সদস্য
JDPC (জুট ডাইভারসিফাইড প্রোডাক্টস প্রমোশন সেন্টার)-এর সদস্য
SME Foundation-এর তালিকাভুক্ত
BJMC (বাংলাদেশ পাটকল করপোরেশন)
BJRI (বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট)
বড় স্কেলে কাজ করার জন্য আমাদের রয়েছে একটি সুসংগঠিত চার স্তরের প্রোডাকশন ব্যাকআপ সিস্টেম, যার কারণে আমাদের সাপ্লাই চেইন সবসময় স্ট্রং থাকে এবং কোনো ধরনের স্টক শর্টেজ ফেস করতে হয় না
প্রথম স্তর (কাঁচামাল সংগ্রহ ):
পাটের সুতা, হোগলা বা অন্যান্য প্রয়োজনীয়
কাঁচামাল সময়মতো সংগ্রহের জন্য আমরা আগে থেকেই কাঁচামাল সংগ্রহ করি। এমনকি কাস্টমাইজড কাপড় তৈরির জন্য কাপড় প্রস্তুতকারকদের আগে থেকেই অ্যাডভান্স দিয়ে পাটের কাপড়, পাটের সুতা কিংবা হোগলার রশি তৈরির অর্ডার দিয়ে রাখি।
দ্বিতীয় স্তর (ইন-হাউস প্রসেসিং):
সংগৃহীত কাঁচামাল থেকে আমাদের কারখানায়
পরবর্তী লেভেলের মেটেরিয়াল ও ফাইবার
নিখুঁতভাবে প্রস্তুত করা হয়।
তৃতীয় স্তর (নিয়মিত প্রোডাকশন):
কারখানায় আমাদের নিয়মিত ও
রানিং প্রোডাকশন ফ্লো সবসময়
সচল থাকে।
চতুর্থ স্তর (রেডি স্টক ও স্লট ব্যাকআপ):
আমাদের পার্টনারদের জন্য নির্দিষ্ট পরিমাণ
প্রোডাক্ট প্রস্তুত ও সুরক্ষিত রাখা হয়।
এক্সপোর্ট কোয়ালিটি বাল্ক প্রাইসিং: আপনারা এক্সপোর্ট ও কর্পোরেট অর্ডারের জন্য নির্ধারিত বিশেষ ফেভারিট বাল্ক প্রাইসিংয়ে পণ্যগুলো পাবেন।
ওপেন ডিসকাশন বা নেগোসিয়েশন: কিছু নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে মিনিমাম কোয়ান্টিটি বা অন্যান্য কারণে যদি কোনো বিশেষ কনফিউশন তৈরি হয়, তবে বাজারের সাথে সামঞ্জস্য রাখতে আপনারা সরাসরি আমাদের সাথে আলোচনা করে একটি পারস্পরিক সমঝোতায় আসতে পারবেন। আমরা সবসময় একটি উইন-উইন (Win-Win) বিজনেস রিলেশনে বিশ্বাসী।
ব্যবসা শুরু করার জন্য আপনার বিজনেসে ১,৫০,০০০ টাকার একটি বিজনেস স্লট বা ওয়ার্কিং ক্যাপিটাল থাকবে, যা মূলত আপনার নিজের ব্যবসার জন্য পণ্য উৎপাদনের মূলধন হিসেবে কাজ করবে। এর মাধ্যমে আপনার জন্য কারখানায় রেডিমেড স্টক ও প্রোডাকশন ব্যাকআপ সংরক্ষিত থাকবে।
চাইলে এই ফান্ডের সমপরিমাণ পণ্য একবারে কারখানা থেকে তুলে নিজের স্টকে বা বাসায় রাখতে পারেন।
অথবা গোডাউনের ঝামেলা এড়াতে আমাদের ফ্যাক্টরি ওয়্যারহাউস ব্যবহার করতে পারেন, যেখান থেকে আপনার নিজস্ব ব্র্যান্ডের নামে হোয়াইট লেবেল প্যাকেজিংয়ে কাস্টমারের পার্সেল সরাসরি কুরিয়ার কোম্পানিতে হ্যান্ডওভার করে দেওয়া হবে।
আপনারা নিজের ব্র্যান্ডের নামে ফেসবুক পেজ বা ওয়েবসাইটে মার্কেটিং করবেন। মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এবং বিশেষ গাইডলাইনগুলো দেব, যাতে আপনারা নতুন হলেও অনলাইন মাধ্যমগুলোতে আত্মবিশ্বাসের সাথে আপনাদের ব্যবসা সফলভাবে কন্টিনিউ করতে পারেন। পাশাপাশি আমরা আপনাদের চাহিদা অনুযায়ী হাই-রেজুলেশন ছবি এবং ভিডিও শেয়ার করব।
অর্ডার কনফার্ম হওয়ার পর আমাদের কাছে ইনফরমেশন দিলে আমরা সরাসরি আপনার ব্র্যান্ডের নামে প্যাকেজিং করে কুরিয়ারে হ্যান্ডওভার করব।
কাস্টমারের পেমেন্ট সরাসরি আপনাদের কাছে বা আপনাদের কুরিয়ার প্যানেলেই জমা হবে।
সম্পূর্ণ লেনদেন প্রক্রিয়া: স্বচ্ছতা বজায় রাখার জন্য এই পার্টনারশিপের যাবতীয় আর্থিক লেনদেন সম্পূর্ণভাবে আমাদের প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন হবে।
প্রতি মাসের ৩০ তারিখে পূর্বের হিসাব ক্লোজ করা হবে এবং পরবর্তী মাসের ১ তারিখের মধ্যে স্লট থেকে যত টাকার প্রোডাক্ট নেওয়া হয়েছে, সেই বিল পরিশোধ করে স্লটটি পুনরায় রিফিল (Refill) করে নিতে হবে।
উত্তর: আমাদের সাথে কাজ করার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি কোনো প্রকার ওয়্যারহাউস বা স্টক ম্যানেজমেন্টের ঝামেলা ছাড়াই সরাসরি বড় স্কেলে ব্যবসা শুরু করতে পারছেন। আমাদের রয়েছে সুসংগঠিত চার স্তরের প্রোডাকশন ব্যাকআপ সিস্টেম, যার ফলে স্টক শর্টেজ হওয়ার কোনো আশঙ্কা থাকে না। তাছাড়া, আমাদের বহুমুখী পণ্যের বিশাল সংগ্রহ (জুট ব্যাগ, রাগস, প্লান্টার বাস্কেট ইত্যাদি) থাকায় আপনার কাস্টমার কখনো বোরিং ফিল করবে না এবং আপনি প্রতিনিয়ত নতুন নতুন ভ্যারাইটি নিয়ে মার্কেটিং করতে পারবেন। সবচেয়ে বড় কথা, আমাদের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আপনি পাবেন বেস্ট পাইকারি প্রাইজ এবং ফুলফিলমেন্ট সাপোর্ট।
উত্তর: হ্যান্ডিক্রাফট ও ইকো-ফ্রেন্ডলি পণ্যের ক্ষেত্রে কোয়ালিটি ধরে রাখতে এবং চাহিদা অনুযায়ী সময়মতো প্রোডাকশন নিশ্চিত করতে নির্দিষ্ট ওয়ার্কিং ক্যাপিটাল বা ফান্ডের প্রয়োজন হয়। এই ডিপোজিটের মাধ্যমে আমরা আপনার জন্য ডেডিকেটেড স্টক ও প্রোডাকশন পাইপলাইন সুরক্ষিত রাখি, যাতে কাস্টমার অর্ডার করার সাথে সাথে আপনি তা দ্রুত ডেলিভারি দিতে পারেন। এটি আপনার এবং আমাদের—উভয়ের জন্যই ব্যবসাটিকে শতভাগ ঝুঁকিমুক্ত ও গোছানো রাখে।
উত্তর: না, এই মুহূর্তে আমরা উইদাউট ইনভেস্টমেন্ট বা জিরো-ডিপোজিট মডেলে কাজ করছি না। কারণ, আমরা গুণগত মান বজায় রেখে একটি স্থায়ী এবং শক্তিশালী সাপ্লাই চেইন মেইনটেইন করতে চাই। সিকিউরিটি ডিপোজিট থাকার কারণে আমাদের উৎপাদক পক্ষ যেমন নিশ্চিত থাকে, তেমনি উদ্যোক্তাদের জন্যও প্রোডাক্ট স্টক নিয়ে কোনো অনিশ্চয়তা থাকে না। এটি কেবল একটি ইনভেস্টমেন্ট নয়, বরং আপনার ব্যবসার গ্রোথের জন্য একটি সিকিউর ওয়ার্কিং ফান্ড।
কাস্টমারের কাছ থেকে অর্ডার পাওয়ার পর আপনি আপনার কুরিয়ার প্যানেলে এন্ট্রি করে শুধু কুরিয়ার ইনফরমেশন এবং প্রোডাক্টের বিবরণটি আমাদের নিজস্ব সফটওয়্যারে ইনপুট দেবেন। মাত্র ১-২ ক্লিকেই পুরো প্রসেসটি আমাদের সিস্টেমে কনফার্ম হয়ে যাবে।
এরপর আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি আপনার ব্র্যান্ডের নামে প্রফেশনাল প্যাকেজিং সম্পন্ন করে কুরিয়ারের মাধ্যমে তা কাস্টমারের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। আপনাকে প্যাকিং করা, টেপ মারা বা কুরিয়ার অফিসে দৌড়ানোর কোনো ঝামেলাই পোহাতে হবে না। পাশাপাশি, আমাদের সফটওয়্যারের মাধ্যমেই আপনি পুরো লাইভ অর্ডার ট্র্যাকিং করতে পারবেন—কোন কোন পার্সেল ডেলিভারি হয়েছে এবং কয়টি প্রোডাক্ট পেন্ডিং আছে, তার পুরো বিবরণ থাকবে আপনার হাতের মুঠোয়।
আমাদের এই এক্সক্লুসিভ পার্টনারশিপ প্রোগ্রামে যুক্ত হতে এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা বজায় রাখতে নিচের প্রক্রিয়াগুলো অনুসরণ করা হবে:
প্রয়োজনীয় কাগজপত্র: উদ্যোক্তার হালনাগাদ ট্রেড লাইসেন্স (বা অনলাইন বিজনেস প্রমাণের উপযুক্ত কাগজ) এবং জাতীয় পরিচয়পত্র (NID)-এর ফটোকপি প্রদান করতে হবে।
আনুষ্ঠানিক চুক্তি (Agreement): উভয় পক্ষের সম্মতিতে ৩০০ টাকার জুডিসিয়াল স্ট্যাম্পে একটি সুনির্দিষ্ট ব্যক্তিগত চুক্তিপত্র (B2B Agreement) স্বাক্ষরিত হবে।
চুক্তি বাতিল বা ক্লোজিং পলিসি: কোনো কারণে কোনো পার্টনার যদি এই ব্যবসা বন্ধ বা চুক্তি বাতিল করতে চান, তবে প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য ন্যূনতম ৯০ দিন (৩ মাস) আগে আমাদের লিখিতভাবে অবহিত করতে হবে। এই ৯০ দিনের নোটিশ পিরিয়ড শেষে উভয়পক্ষের হিসাব ও পাওনা সুরাহা করে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ক্লোজ করে দেওয়া হবে।
Please enter your details to continue browsing.