কারখানা থেকে সরাসরি পণ্য, বিক্রি করুন নিজের নামে

জুট, লেদার ও সিগ্রাসের পণ্য তৈরি ও সংরক্ষণ করি আমরা। আপনি শুধু মার্কেটিং ও বিক্রি করুন, বাকি স্টক মেইনটেইন, প্যাকেজিং এবং আপনার নির্ধারিত কুরিয়ারে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের।

🎉 ওয়্যারহাউস বা স্টক ঝামেলা ছাড়াই শুরু করুন, নিজের ইকো-ফ্রেন্ডলি প্রোডাক্ট ব্যবসা!। বিস্তারিত জানতে নিচে স্ক্রল করুন।

স্টক রাখার ঝামেলা নেই

গোডাউন বা স্টক জমানোর দরকার নেই। রেডিমেড স্টক কারখানায় সংরক্ষিত থাকে।

হাই প্রফিট মার্জিন

সরাসরি উৎপাদক থেকে পাওয়ায় সর্বোচ্চ লাভ নিশ্চিত।

ডোরস্টেপ ড্রপশিপিং

আপনার পছন্দের ডেলিভারি পার্টনারের মাধ্যমে পণ্য পৌঁছে যাবে আপনার কাস্টমারের ঠিকানায়।

১,৫০,০০০ টাকা

ওয়ার্কিং ক্যাপিটাল স্লট

হিসাব ক্লোজ

প্রতি মাসের ৩০ তারিখ

বিল পরিশোধ ও স্লট রিফিল

পরের মাসের ১ তারিখ

কীভাবে কাজ করে

শুরু করতে তিনটি ধাপই যথেষ্ট।

স্লট বুকিং

১,৫০,০০০ টাকার একটি স্লট বুক করুন। এটি আপনার ব্যবসার পণ্য উৎপাদনের মূলধন হিসেবে কাজ করবে।

মার্কেটিং ও সেলস গাইডলাইন

নিয়মিত প্রোডাক্ট ইমেজ পাবেন। নতুন হলে শুরুর গাইডলাইন, অভিজ্ঞ হলে অ্যাডভান্সড মার্কেটিং গাইডলাইন। মার্কেটিং আপনি নিজে পরিচালনা করবেন।

ডেলিভারি ও সেটেলমেন্ট

অর্ডার কনফার্ম করে জানালে আমরা সরাসরি কাস্টমারের কাছে পার্সেল পৌঁছে দিই এবং নিয়মিত প্রফিট সেটেলমেন্ট করি।

মূল শর্তাবলি

পার্টনারশিপ স্লট

পার্টনারশিপ স্লট হিসেবে ১,৫০,০০০ টাকার ওয়ার্কিং ক্যাপিটাল বুক করতে হবে।

প্রোডাক্ট রেঞ্জ

জুট ব্যাগ, জুট রাগস, জুট ম্যাট, জুয়েলারি বক্স, প্রিন্টেড রাগস, লেদার ব্যাগ, লেদার ওয়ালেট, সিগ্রাস বাস্কেট, সিগ্রাস প্লান্টার বাস্কেট, লন্ড্রি বাস্কেট এবং আরও অনেক পণ্য।

মার্কেটিং ও সেলস গাইডলাইন

প্রোডাক্ট ইমেজ: প্রতিটি প্রোডাক্টের রেগুলার হাই-কোয়ালিটি ছবির ড্রাইভ লিংক সবসময় শেয়ার করা হবে। নতুন প্রোডাক্ট এলে বিভিন্ন অ্যাঙ্গেলের ২-৩টি ছবি দেওয়া হবে। ভিডিও কন্টেন্ট পার্টনারকে নিজের মতো করে তৈরি করতে হবে (ভিডিও মার্কেটিং ও ভিডিও তৈরির গাইডলাইনও দেওয়া হবে)।

গাইডলাইন: প্রোডাক্ট মার্কেটিং, সেলস এবং ফেসবুক বা ওয়েবসাইটভিত্তিক প্ল্যাটফর্ম পরিচালনার গাইডলাইন দেওয়া হবে। নতুনদের জন্য প্রাথমিক ধারণা, আর ডিজিটাল মার্কেটিং জানা পার্টনারদের জন্য অ্যাডভান্সড গাইডলাইন (যেমন বিজ্ঞাপনে কত খরচ করবেন, কীভাবে কৌশল সাজাবেন)।

আমরা সরাসরি আপনার মার্কেটিং পরিচালনা করব না। মার্কেটিংয়ের দায়িত্ব পার্টনারের নিজের।

প্রাইসিং ও প্রফিট

আপনি আমাদের থেকে ফ্যাক্টরি পাইকারি মূল্যে পণ্য সংগ্রহ করবেন এবং নিজের নির্ধারিত মূল্যে বিক্রি করবেন। ব্র্যান্ডের মান রক্ষার্থে আমাদের নির্ধারিত সর্বনিম্ন খুচরা মূল্য (Minimum Retail Price) মেনে চলতে হবে। বিক্রয়মূল্যের সম্পূর্ণ লাভ আপনার নিজস্ব।

স্লট ও পেমেন্ট সেটেলমেন্ট

প্রতি মাসের ৩০ তারিখে হিসাব ক্লোজ করা হবে এবং পরবর্তী মাসের ১ তারিখের মধ্যে স্লট থেকে যত টাকার প্রোডাক্ট নেওয়া হয়েছে, সেই বিল পরিশোধ করে স্লটটি পুনরায় রিফিল করতে হবে।

আপনার প্রশ্ন থাকলে সরাসরি জিজ্ঞেস করুন

স্যাম্পল, মকআপ ডিজাইন বা স্লট নিয়ে যেকোনো প্রশ্নে আমাদের সাথে কথা বলুন।

Crafts Zone BD